ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনের হাতে সদস্যপদের চিঠি তুলে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের হাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যপদের চিঠিটি তুলে দেওয়া হয়েছে।
রোববার মনোনয়নবঞ্চিত সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কাছে মনোনয়ন চেয়েও তিনি পাননি। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা, বেফাঁস মন্তব্যসহ নানা বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়া হয়নি বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা।
0 মন্তব্যসমূহ