কক্সবাজারের টেকনাফে ৫০০০পিস ইয়াবার চালানসহ মিসবাহ(২৭) নামক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী ও পুলিশ উপ-পরিদর্শক মোঃ হাবিবউল্লার যৌথ অভিযানে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত ৯টায় মোটর সাইকেলযোগে পাচার করার সময় উপজেলার শামলাপুর থেকে তাকে আটক করা হয় ।

এ সময় তার সাথে থাকা মোটর সাইকেল কক্স-ল-(১১-৬৮২৫) জব্দ করা হয়। সে টেকনাফ উপজেলার কুতুবদিয়া পাড়ার আঃ মান্নান মিয়ার ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে বাহারছড়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা মাদককে জিরু ট্রলারেন্সে নিয়ে আসতে কাজ করে যাচ্ছি, মাদকের সাথে কোন আপস নয়, আটককৃত মাদক ব্যাবসায়ীর নিকট ৫০০০পিস ইয়াবা ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।