বিজয়নগরে গোপীনাথ মন্দিরে চুরি



বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরের তালা কেটে,কাঁসা-পিতলের সামগ্রী,আইপিএস এর ব্যাটারি, গ্যাসের চুলা সিলিন্ডার সহ সিলভারের বালতি চুরি করা হয়েছে। এ সময় মন্দিরের দরজার তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

মন্দিরের সেবায়েত জীবন চক্রবর্তী জানান, তিনি সকালবেলা মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের একটি কক্ষের দরজা খোলা। পরে তিনি কক্ষটির ভেতরে প্রবেশ করে দেখেন দরজার তালাটি ভাঙ্গা মেঝেতে পড়ে আছেন এবং জিনিসপত্র সব এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পরে তিনি দেখেন কক্ষের ভেতরে থাকা কাঁসা-পিতলের দুটি সসমেন, আইপিএস এর ব্যাটারি, গ্যাসের চুলা সিলিন্ডার সহ সিলভারের কয়েকটি বালতি চোরেরা নিয়ে যায়।

ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া সহকারি পুলিশ সুপার(সদর সার্কেল) মো: মোজাম্মেল ও বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিম মুকাই আলী, বিজয়নগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: আতিকুর রহমান,ওসি (তদন্ত) প্রভাত চন্দ্র দাস, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী ঘটনা স্থল পরিদর্শন করেন এবং তাদের আইনগত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ