একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ বিজয়ী হলেন সুমন হাওলাদার। গত এক মাস আগে বিজয়নগরের ডিএম ইলেকট্রনিক্স থেকে ফ্রিজ কেনেন সরাইলের সুমন হাওলাদার। কোম্পানীর অফারে ডিজিটাল ক্যাম্পেইন এর আওতায় ফ্রিজটি বিজয়ী হন তিনি। এ উপলক্ষে উপজেলার দেওয়ান বাজারে এক আলোচনা সভায় বিজয়ী ভাগ্যবান ব্যক্তির হাতে ফ্রিজটি তুলে দেওয়া হয়। নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী মোহাম্মদ আফতাব মাষ্টারের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মার্সেল ইলেকট্রনিক্স এর ডেপুটি মার্কেটিং ডিরেক্টর মীর হোসেন মিলন, বিশেষ অতিথি ছিলেন হরষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, হেপি টাইমস ইলেকট্রনিক্স এর প্রোপাইটর আব্দুল সামাদ, সিরাজী হজ্ব গ্রুপ এর চেয়ারম্যান মুফতী রেদওয়ানুল বারী সিরাজী উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক জুনাইদ মিয়া প্রমুখ।

0 মন্তব্যসমূহ