বিজয়নগরে ৮ মামলার পলাতক আসামী আটক


বিজয়নগর প্রতিনিধি- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোহাম্মদ উল্লাহ(৫০) নামক ৮ মামলার পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আ স ম আতিকুর রহমান, এএসআই হাবিবুর রহমান, এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার কেনা গ্রাম থেকে তাকে আটক করে।সে বিজয়নগর উপজেলার কেনা গ্রামের আছমত উল্লার ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে এবং সে একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী তাকে গ্রেফতার করে আইনগত ব্যাবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ