ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছেলের পরিক্ষার সিট দেখতে গিয়ে স্কুলের তোরণ ভেঙ্গে বাবার মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, মুক্তারামপুর গ্রামের(মধ্য পাড়ার)মোঃ খুরশিদ মিয়া সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রবেশের গেইটের তোরণ ভেঙে তার মাথায় পরলে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়।
উল্লেখ্য, আগামীকাল সোমবার খুরশিদ মিয়ার ছেলে আমিনুল ইসলাম এর এসএসসি পরিক্ষা তাই ছেলের পরিক্ষার সিট দেখতে স্কুলে যান খুরশিদ মিয়া।
সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম রাজা জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে।
0 মন্তব্যসমূহ