মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো একটি অরাঙ্গুটান (উল্লুক)। বর্নিও দ্বীপে সংরক্ষিত বনাঞ্চলের এই ঘটনার ছবিটি ক্যামেরা বন্দি করেছেন ইন্দোনেশিয়ার এক সৌখিন ফটোগ্রাফার।
তথ্য মতে, কর্দমাক্ত নদীতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় ওই উল্লুকটি। নদীর মধ্যে ওই লোকটি তখন সাপ খুঁজছিলেন। যদিও ওই ব্যক্তি অরাঙ্গটানের সহায্য নেননি।
ফটোগ্রাফার অনিল প্রভাক জানান, আমি বোর্নিও অরাঙ্গুটান সারভাইভাল ফাউন্ডেশনের হয়ে কাজ করেন। অলাভজনক এ প্রতিষ্টানটি মূলত বিপন্ন প্রাণি উল্লুক রক্ষায় কাজ করে। এই সংরক্ষিত বন বনাঞ্চলে ৬৫০টি অরাঙ্গুটান আছে। তাদের দেখভাল করতে ৪০০ কর্মী রয়েছে। সেখানিই এমন দৃশ্য ক্যামেরা বন্দি করি।

0 মন্তব্যসমূহ