বিজয়নগরে মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল শিরিনা


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল শিরিনা আক্তার(১৬) । জানা যায়, বুধবার দুপুরে একই এলাকার সোনামুড়া গ্রামের হোসেন মিয়ার ছেলে মনিরুল ইসলামের সাথে আবুল কালাম(ফকিরের) মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার তাৎক্ষনিকভাবে পুলিশসহ মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিককে ঘটনাস্থলে প্রেরণ করে।
এ সময় স্থানীয় চেয়ারম্যান সারুয়ার রহমান ভূইয়া ও ওয়ার্ড মেম্বার কাশেম মিয়ার উপস্থিতিতে বিয়ে ভেঙ্গে দেয় এবং ভবিষ্যতে বাল্য বিবাহে জড়াবেনা এই মর্মে হবু বরের কাছ থেকে মুছলেখা নিয়ে তাকে ছাড়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ