ব্রাহ্মণবাড়িয়ায় ৪ টিকেট কালোবাজারীকে বিভিন্ন মেয়াদে সাজা



ব্রাহ্মণবাড়িয়ায় ৪ টিকেট কালোবাজারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্তরা হলো মোঃ আবু কালাম, মোঃ আরিফ, মোঃ সোহেল মিয়া ও মোঃ হাকিম। রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে র‌্যাব ১৪ এর অভিযান শেষে  সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান তাদের এই সাজা দেন। র‌্যাব জানায়, গোপন সংবদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এলাকায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর এর সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান’দের নেতৃত্বে একটি অভিযানিক দল রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ট্রেনের ৬১ আসন বিশিষ্ট ৪৪ টি টিকেট উদ্ধার করে। এসময়

গ্রেফতারকৃদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ১নং আসামীকে ১১ মাস বিনাশ্রম কারাদন্ড, ২নং আসামীকে ১০ মাস বিনাশ্রম কারাদন্ড, ৩নং আসামীকে ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড, ৪নং আসামীকে ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ