ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল কোর্ট পরিচালনা করে পেয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার আউলিয়া বাজারের ব্যবসায়ী সাহিদ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যে তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান জানান, মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে তাকে জরিমানা করা হয়েছে।
0 মন্তব্যসমূহ