“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিজয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, সহঃ কমিশনার ভ’মি মোঃ মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ শাহীনুর জাহান, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃণাল চৌধুরী লিটন, চান্দুরা ইউপি চেয়ারম্যান এম শামীউল হক চৌঃ, ইছাপূড়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমূখ।
0 মন্তব্যসমূহ