বিজয়নগরে দূর্যোগসহনীয় বাসগৃহ হস্তান্তর


বিজয়নগরে ভ’মিহীনদের মাঝে বাসগৃহ হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা হলরুমে ৩২ জন গৃহহীন পরিবারদের মাঝে চাবি ও খাস জমির কবুলিয়ত হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে  ও  সহকারী কমিশনার ভ’মি মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দীন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ন হালদার, সহঃ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক জিয়াদুল হক বাবু প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ