দেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ১৭


দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য। তাদের পরিবারের একজন ইতালি ফেরত। ‍এ নিয়ে বর্তমানে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের ‍এ তথ্য জানান।

স্বাস্থ্য মহাপরিচালক জানান, এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৩ এবং আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে। সুস্থ হয়েছেন তিনজন।

ইতোমধ্যে দেশে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। ‍বুধবার (১৮ মার্চ) এ খবর নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ