ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে স্বাবলম্বী করতে ৬জন ভিক্ষুককে গবাদিপশু (গরু)বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ভিক্ষুক পূর্নবাসন এবং বিকল্প কর্মসংস্থানের আওতায় পাহাড়পুর ও চরইসলামপুর দুইটি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে শনিবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে গাভী(বাচ্চাসহ) বিতরণ করা হয়।
ভিক্ষুকদের মাঝে গাভীগুলো হস্তান্তর করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো: মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো: কামরুল ইসলাম ভুইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খাঁনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রশাসনিক কর্মকতা ও কর্মচারী।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : মাহবুবুর রহমান বলেন, বিজয়নগর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ হিসেবে আমরা আজ পাহাড়পুর ও চর ইসলামপুর ইউনিয়নের মোট ৬জনকে বাচ্চা সহ গাভী (গবাদিপশু) বিনামূল্য বিতরণ করেছি। পর্যায়ক্রমে সব ইউনিয়নে বিতরণ করা হবে।
0 মন্তব্যসমূহ