বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রামমান আদালত পরিচালনা করে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে  উপজেলার চম্পকনগর বাজারে মূল্য বেশী রাখায় ফার্মেসী ব্যবসায়ীকে  ২০০০০/- ও সাতবর্গ বাজারের চাল ব্যবসায়ী আবু ট্রেডার্সকে ১৫০০০ টাকা জরিমানা করেছেন   সহকারি কমিশনার ( ভূমি)  মো: মাহবুবুর রহমান।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত দামে বিক্রি করায় ২  ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখেন যে জন্য সকল ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ