বিজয়নগরে গনপরিবহনের চালককে জরিমানা


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক চালককে  সরকারের আদের্শ অমান্য করে গাড়ী নিয়ে (গণপরিবহন) সিলেট হতে ঢাকা যাওয়ার পথে আটক করে ভ্রাম্যমান আদালতে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেষ্ট মেহের নিগার।

এছাড়াও প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে ফার্মেসী ,কাচাঁমাল পন্য ও মুদি দোকান ব্যতিত অন্যান্য দোকানা খোলা রেখে সংক্রমন ছড়ানোর হচ্ছে কিনা সরেজমিনে দেখতে ও সচেতন করতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী, চান্দুরা ডাকবাংলা, শ্যামলীঘাট, ও বুধন্তী ইউনিয়নের বুধন্তী বাজার, ইসলামপুর বাজার, সাতর্বগ বাজারসহ বিভিন্ন বাজার, মোড়, রাস্তাঘাট পরিদর্শন করেন এ কর্মকর্তা। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেষ্ট মেহের নিগার জানান , সরকারি আদেশ অমান্য করে নজরুল, পিতা- রতন, যাত্রাবাড়ি, গাড়ী নিয়ে (গণপরিবহন) সিলেট হতে ঢাকা যাচ্ছিল। তাই তাকে ১০০০/ টাকা জরিমানা করা হয়।
চলমান পরিস্থীতিতে আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ