বিজয়নগরে ফেরিওয়ালাদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ




ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেরিওয়ালাদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার সন্ধ্যায় বুধন্তী ইউনিয়নে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।  বেকার হয়ে যাওয়া ফেরিওয়ালাদের বাড়িতে গিয়ে খাদ্যদ্রব্য পৌছে দেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার।

খাদ্যদ্রব্যের মাঝে রয়েছে চাল, ডাল পেয়াজ রসুনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন, চলমান করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে যাওয়া ফেরিওয়ালাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরনের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সকল ফেরিওয়ালাকে এর আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ