বিজয়নগরে ইয়াবাসহ সুভাষ মল্লিক (৫০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৪টায় ইসলামপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ আ স ম আতিকুর রহমান, এ এস আই হাবিবুর রহমান ও এ টি এস আই আঃ হামিদের যৌথ অভিযানে সঙ্গীয় ফোর্সসহ ইসলামপুর বাজারের সামনে ঢাকা- সিলেট মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ ।
সে বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের মৃত সুকুমার মল্লিকের ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে ।
0 মন্তব্যসমূহ