বিশ্ব জুড়ে করোনায় মৃতের সংখ্যা ১৪৬৮৭


 বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৩ জন মারা গেছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে  এখন ১৪ হাজার ৬৮৭ জনে।

চীনে মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। চীনের বাইরে মারা গেছেন ১১ হাজার ৩৫৫ জন। খবর বিবিসি ও আল-জাজিরার।

চীন থেকে ১৯০টির বেশি দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৮০২ জন।

এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৩৮ জন। এর মধ্যে ৯৭ হাজার ৬৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ