আাখাউড়ায় নিম্ন আয়ের মানুষের পাশে শহীদ নাহিদা মানব কল্যাণ প্রবাসী সংঘ



মহামারী রূপ ধারণ করা করোনা ভাইরাসের আতংকে যান চলাচল সহ কাজ কর্ম বন্ধ করে দেয়ায় পরিবারের সদস্যদের নিয়ে চলতে সমস্যা হচ্ছে নিম্নআয়ের মানুষদের।  খাবার যোগান দিতেও হিমশিম খাচ্ছেন নিম্নআয়ের মানুষজন।

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ এলাকার প্রায় ৩২টি দরীদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শহীদ নাহিদা মানব কল্যান প্রবাসী সংঘ নামক একটি সামাজিক সেচ্ছাসেবা মূলক একটি সংগঠন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছেঃ- আলু ২কেজি, পেয়াজ ১কেজি, লবণ ১কেজি, ডাল ১.৫ কেজি, তৈল ১লিটার, রসুন ৫০০গ্রাম।

সংঘঠনটির অর্থ সম্পাদক জানান, দেশের এই পরিস্থিতিতে আমাদের পাশাপাশি  সবগুলো সংগঠনেরই উচিৎ দরিদ্র মানুষদের কে খাদ্য সামগ্রী বিতরণ করা।
শুধু সংগঠণই নয় সমাজের বিত্তবানদেরও উচিৎ তাদের আশেপাশের নিম্নআয়ের মানুষের পাশে দাড়ানো,তিনি আরো বলেন ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ