চাঁদনী আক্তার-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের কালিসীমা নামক স্থানে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত ও ৪জন আহত হয়েছে। শুক্রবার ভোর ৩টায় এ দূর্ঘটনা ঘটে।
বিশ^রোড হাইওয়ে থানার ওসি মোঃ মাইনুল ইসলাম জানান, আজ শুক্রবার রাত তিনটায় মহাসড়কের চান্দুরার কালিসীমা এলাকায় নারায়নগঞ্জ থেকে সিলেটগামী মাইক্রোবাস ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা লিমন পরিবহন ঢাকাগামী একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটিতে আগুণ ধরে যায় । মাইক্রোবাসে থাকা ১০ যাত্রীর মধ্যে ৬জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত হন অপর ৪যাত্রী।
দুর্ঘটনায় আহতদের হবিগঞ্জের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্র্র্র্র্্ের পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয় । এ দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহতরা হলেন সোহান (২০),সাগর (২২),রিফাত(১৬),ইমন (১৪)। আহতরা হলেন আবির(১৯), জিসান(২৪) শাহিন(৩০), বিজয়(১৯)।
0 মন্তব্যসমূহ