ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে করোনা ভাইরাসের প্রকোপে বেকার হয়ে যাওয়া নিম্ন আয়ের কর্মজীবী মানুষের পাশে দাড়িয়েছেন উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মানবিক সহায়তা তহবিল থেকে উপজেলা নিবার্হী অফিসার মেহের নিগার উপজেলার চান্দুরা ইউনিয়নের অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল,ডাল,তৈল, পেয়াজ, আলোসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার চলমান করোনা ভাইরাস বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকতে এবং জন সমাগম এড়িয়ে চলতে পরামর্শ দেন ।
এছাড়াও তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী নিম্ম আয়ের মানুষের চিন্তা করে জেলা প্রশাসকের জিআর ত্রাণ তহবিল থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছি।

এবং পর্যায়ক্রমে পুরো উপজেলার কর্মহীন দরিদ্র মানুষকে এর আওতায় আনা হবে।

0 মন্তব্যসমূহ