একজন সৎ ব্যবসায়ী পুরো সমাজের আদর্শ। সৎ আদর্শবান ব্যবসায়ী একটি সমাজকে বদলে দিতে পারে। আজ শনিবার সকাল ১১টায় ইতালিয়ান ব্র্যান্ড লোট্টু এর শো রুম উদ্ভোধনী অনুষ্টানে এ কথা বলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান - এস, এফ এ এম শাহজাহান ।
মাধবপুর সায়হাম ফিউচার কমপ্লেক্স ভবনের নিচতলায় রিপন কুমার রায় ও এম ডি শাহিনুল ইসলামের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস, এফ এ এম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর বাজার কমিটির সভাপতি মনোজ পাল, সেক্রেটারি শাহ মোহাম্মদ সেলিম, বাজার কমিটির সমন্বয়ক ও ব্যাবসায়ীরা।
এলাকায় এই প্রথম লোট্টু ব্র্যান্ডের প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে দোয়া ও গীতা পাঠ করা হয়।
0 মন্তব্যসমূহ