ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছিটানো হচ্ছে জীবানুনাশক স্প্রে । বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দানু মিয়ার উদ্যোগে আজ সোমবার বুধন্তী ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম ও হাট বাজারে জীবানুনাশক ছিটানো কার্যক্রম শুরু হয়েছে এবং সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ১০ জন স্বেচ্চাসেবকের সমন্বয়ে এলাকার প্রত্যেকটি স্থানে তারা স্প্রে ছিটানোর কাজ করছে।
এর আগে তিনি স্থানীয়দের মধ্যে এক হাজার মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আ স ম আতিকুর রহমান, এ এস আই হাবিবুর রহমান, প্রেসক্লাব বিজয়নগরের সিনিয়র সহ সভাপতি ও বাংলা টিভির বিজয়নগর প্রতিনিধি শামসুল ইসলাম লিটন, বিশিষ্ট সমাজ সেবক অলিউর রহমান অলি, ইসহাক মেম্বারসহ প্রমূখ।
এ সময় উপস্থিত সচেতন মহল জাতির এই দূর্যোগে বিত্তবানরা ও বিভিন্ন সচেতন মহলদের এগিয়ে আসার আহ্বান জানান এবং সকলের সমন্বিত চেষ্টায় করোনা ভাইরাস থেকে উত্তোরণ করা সম্ভব ।
0 মন্তব্যসমূহ