বিজয়নগরে ইয়াবা পাচারকালে দুই নারী আটক


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জুতার সোল্ডের ভেতরে অভিনব কায়দায় পাচারকালে ৯৮২পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে চান্দুরা-আখাউড়া সড়কের উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 
আটককৃতরা হলেন, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মৃত হারিজ মিয়ার স্ত্রী হামিদা আক্তার (৪০) ও হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নান্নু মিয়ার স্ত্রী মনা বেগম (২০)।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটককৃত দুই নারী বিপুল পরিমাণ ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় এক নারীর পায়ের জুতার সোলের ভেতরে ও অপর নারী শরীর তল্লাশি করে ৯৮২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ