ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাতা বন্ধের আদেশ প্রত্যাহার দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন


অপূর্ব দেব-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬১ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিতের আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ করেছে উপজেলার মুক্তিযোদ্ধারা । সোমবার দুপুরে বিজয়নগর উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের ব্যানারে উপজেলা  পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাবেক উপজেলা কমান্ডার তারা মিয়ার সভাপতিত্বে সমাবেশে  বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান জহিরুল ্ইসলাম ভূইয়া,মুক্তিযোদ্ধা জিতু মিয়া ,মুক্তিযোদ্ধা সায়েরা বেগম ,বিজয়নগর বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক দিপক চৌধুরী বাপ্পী সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন মন্ত্রনালয়ের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার ১৮ ফেব্রুয়ারী এক চিঠিতে ৬১ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেন। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ