বিজয়নগরে সংবাদ সম্মেলন করেছেন বুধন্তী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজ্বী জিতু মিয়া। রবিবার সকাল ১১টায় বুধন্তী ইউনিয়ন পরিষদ রুমে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন গত ১মার্চ ২০২০ ইং তারিখে দৈনিক যুগান্তর পএিকায় বিজয়নগরে যুবলীগ নেতার এাসের রাজত্ব’ শিরেনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
যাহাতে আমার একটি বক্তব্য সংযোজন করা হয়েছে-”যুবলীগ নেতা মোবারক হোসেন এলাকার চিন্নিত মাদক ব্যবসায়ী। তার ব্যাপারে স্থানীয়রা একাধীক অভিযোগ দিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। কিন্তু তার কোন কিছুই হচ্ছেনা”। যাহা মিথ্যা ও বানোয়াট আমি এ ব্যাপারে কোন বক্তব্য প্রদান করিনি।
সংবাদটিতে আমি যুবলীগ নেতা মোবারক সম্পর্কে কোন সাংবাদিকের কাছে বক্তব্য দেই নাই, সংবাদটিতে আমাকে জড়িয়ে যে বক্তব্য ছাপা হয়েছে তাহা সঠিক নয়। আমি এর তীব্র নিন্দা জানাই।
0 মন্তব্যসমূহ