ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিরিনা বেগম (৪৫) নামক এক প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টায় উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিহতের বসত ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুবাই প্রবাসী মো: রুক মিয়ার স্ত্রী, তার ১ ছেলে ও তিন মেয়ের মধ্যে ছেলে সৌদি প্রবাসী । হত্যাকান্ডের ঘটনা কিভাবে ঘটেছে তার অনুসন্ধানে কাজ করছেন আইন শৃংখলা বাহিনী।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আতিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ করেছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে ।

0 মন্তব্যসমূহ