ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে নির্ধারিত মূল্যে ১০ টাকা কেজি চাল বিতরণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার।

আজ রবিবার সকাল থেকে বুধন্তী, চান্দুরা, ইছাপুরা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের ডিলাররা সঠিকভাবে চাল বিতরণ করছে কিনা খোজঁ নেন।

এছাড়াও ইছাপুরা ইউনিয়নে কর্মহারা মানুষের মাঝে মানবিক সহায়তা তহবিল হতে ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি।