ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দূরত্ব বজায় রেখে ২য় দিনে হতদরিদ্রদের খাদ্যদ্রব্য বিতরণ করেছেন প্রেসক্লাব বিজয়নগরের সাংবাদিকরা। বিজয়নগর বাংলা টিভি প্রতিনিধি কার্যালয়ের সামনে দূরত্ব বজায় রেখে ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
খাদ্যদ্রব্যের মাঝে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবন ও সাবান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সাপ্তাহিক তিতাস বাণীর সম্পাদক বাবু মৃণাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি বাংলা টিভির বিজয়নগর প্রতিনিধি শামসুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি জিয়াদুল হক বাবু, দফতর সম্পাদক তিতাস বাণীর নিবার্হী সম্পাদক তানভীর আমিদ রাজিব, প্রচার সম্পাদক তিতাস কন্ঠের প্রতিনিধি অপূর্ব দেব, কার্যকরী সদস্য এশিয়ান টিভির প্রতিনিধি সারোয়ার হাজারী পলাশ, নবচেতনার প্রতিনিধি কাজী শরীফ উদ্দীন।
এ সময় উপস্থিত ত্রান নিতে আসা লোকজনকে সচেতনতা সৃষ্টিতে সামাজিক দূরত্ব বজায় এবং সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়।
0 মন্তব্যসমূহ