বিজয়নগরে খাদ্য সামগ্রী নিয়ে কর্মহারা মানুষের পাশে ইউএনও


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  প্রধানমন্ত্রীর মানবিক ত্রান  তহবিল থেকে কর্মহারা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার ।

বুধবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ঈদগাহ মাঠের পাশে ইসলামপুর, শশই ও বিরপাশার কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে সকালে তিনি ইছাপুরা ইউনিয়নে ১০ টি পরিবারে শিশু খাবার বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন,  মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, প্রেসক্লাব সাধারন সাধারণ সম্পাদক  মো,জিয়াদুল হক বাবু, মহিলা মেম্বার নিলুফা ইয়াছমিন, আল মামুন, মোঃ কামরুল ইসলাম  প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ