ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রুপসী বাংলা যুব স্পোর্টি ক্লাব। উপজেলার ৭৫ টি পরিবারের মাঝে ক্লাবের পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি ও বিজয়নগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহাম্মেদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও চান্দুরা ইউপি চেয়ারম্যান এ, এম, শামীউল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা আবুল মোবারক, সাধারণ সম্পাাদক নাদিম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক বিষু চন্দ্র দেব, অর্থ সম্পাদক- বিজয় চনদ্র দেব, ক্রিয়া সম্পাদক সজীব মল্লিক, প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শাহিন সিদ্দিকী, ওয়াহিদ মিয়া, মিজান মিয়া, সাইফুল ইসলাম লাভলু, হাসু মিয়া প্রমুখ।
0 মন্তব্যসমূহ