ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দূরত্ব বজায় রেখে হতদরিদ্রদের চেয়ারে বসিয়ে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন প্রেসক্লাব বিজয়নগরের সাংবাদিকরা। বরিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ের সামনে দূরত্ব বজায় রেখে ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
খাদ্যদ্রব্যের মাঝে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবন ও সাবান।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি বাবু মৃণাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক জিয়াদুল হক বাবু, কার্যকরী সদস্য সারোয়ার হাজারী পলাশ, কাজী শরীফ উদ্দীনসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ত্রান নিতে আসা লোকজনকে সচেতনতা সৃষ্টিতে সামাজিক দূরত্ব বজায় এবং সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়।
0 মন্তব্যসমূহ