অসহায় কৃষকদের পাশে বিজয়নগর ছাত্রলীগ




বিজয়নগরে সুধীর সরকার( ৩৫)  নামক হিন্দু কৃষকের প্রায় ৩০ শতক জমির ধান কেটে তা মাথায় করে কৃষকের বাড়িতে নিয়ে মাড়াই করে দিয়েছে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ এমরানুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী।

উপজেলার হরষপুর ইউনিয়নের কৃষক সুধীর  ধান কাটার শ্রমিক না পেয়ে হতাশ হয়ে পড়লে উপজেলা ছাত্রলীগ নেতা তার সহকর্মীদের নিয়ে এই কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়ে তা মারাই করে দেন।

কৃষক সুধীর বলেন, দৈনিক ৫৫০ টাকা দিয়েও শ্রমিক মিলছিলনা। তাই ফসল কিভাবে ঘরে তুলব তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।

এমন পরিস্থিতিতে  ছাত্রলীগ নেতাকর্মীরা তার জমির ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়ায় তিনি অত্যান্ত আনন্দ প্রকাশ করেছেন। আবেগ আপ্লুত সুধীর সরকার এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য মঙ্গল কামনা করেন।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, শেখ এমরানুল ইসলাম জানান, করোনা আতঙ্কে যখন শ্রমিক সংকট! কৃষকের জমির ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিলো। ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, যোদ্বাহত বীর মুক্তিযোদ্ধা, র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি. মহোদয় এর নির্দেশে ও ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন ভাইয়ের পরামর্শে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষক সুধীর সরকার এর ধান কেটে মাড়াই করে দিয়েছি।

তিনি আরো বলেন, উপজেলার আরো নিম্নআয়ের বা অসহায় কৃষক থাকলে আমরা খোঁজ-খবর নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের এ স্বেচ্ছাশ্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ