জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন- ডাঃ শফিকুল ইসলাম



দিন দিন করোনা পজিটভদের সংখ্যা বাড়তেছে।সরকারের পক্ষ থেকে চেষ্টা করতেছে পজিটিভ সবাইকে আইসোলেশনে রাখার জন্য।কিন্তু জনবলের অভাবে সব আইসোলেশন সেন্টার স্বাস্থ্যসম্মত নয়।তাই পজিটিভদের নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে থাকার সুযোগ থাকলে প্রশাসন ও ডাক্তারদের পরামর্শে থাকতে পারেন। আর করোনা পজিটিভ মানেই মৃ্ত্যু নয়।অনেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে।

করোনা পজিটিভ  হলে বাড়ী বা গ্রাম লগডাউন হচ্ছে।সাথে সাথে এটাও মনে রাখতে হবে লগডাউন অবস্থায় আমরা যেন বেশি  বাড়াবাড়ি না করি।যে সকল বাড়ী বা গ্রাম লগডাউন হচ্ছে তাদের মৌলিক চাহিদা(খাবার,পানি,ঔষধ) যাতে ব্যহত না হয় সেদিকে প্রশাসন সহ আমার আপনার সবার নজর দিতে হবে।
বলা তো যায় না, আজকে এই গ্রাম কালকে আমি বা আমার বাড়ী বা গ্রাম লগডাউন হতে পারে।
আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে
এই মহামারী যুদ্ধে অংশ গ্রহন করি।

চিকিৎসা  সংক্রান্ত যে কোন বিষয়ে আমাকে ইনবক্স করতে পারেন যে কোন সময়।সাধ্যমত চেষ্টা করব সহযোগিতা করার জন্য।

জরুরী প্রসূতি সেবায় যোগাযোগ  করতে পারেন মাধবপুর মা মনি হাসপাতালে।২৪ঘন্টা খোলা থাকবে।
প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন।

ডাঃ মোঃশফিকুল ইসলাম
আবাসিক মেডিকেল  অফিসার
মাধবপুর মা মনি হাসপাতাল
ডায়াবেটিস  চিকিৎসক
মাধবপুর মা মনি ডায়াবেটিক সেন্টার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ