বিজয়নগরে আশ্রয়ন প্রকল্পে ত্রাণ বিতরণ


ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর আশ্রয়ন প্রকল্পে ৯০টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল হতে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আজাদ খন্দকার,  উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ কামরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, চলমান কোভিড-১৯ এর প্রকোপে নিম্ন আয়ের লোকজন অসহায় হয় পড়েছে তাই মাননীয়  প্রধান মন্ত্রির মানবিক তহবিল থেকে আশ্রয়ন প্রকল্পের মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ