ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সাবেক কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া। উপজেলার ৪০০টি পরিবারের মাঝে তিনি এ খাদ্যদ্রব্য বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ তানভীর ভ’ইয়া, জেলা আওয়ামীলীগ নেতা আবু মুসা আনসারী, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, বুধন্তী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আকাশ , ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহজাহান আল মাহমুদ প্রমূখ।
উপস্থিত বক্তাগন চলমান করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করে সচেতনতামূলক বক্তব্য প্রদানকরেন এবং সমাজের বিত্তবান মানুষদের অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ