ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের ধান কেটে দিলেন সাবেক কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া। গত সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কয়েকজন কৃষকের সাড়ে ১২ বিঘা জমি কেটে দেন তিনি।
এ সময় ধান কাটার কাজে ৪০জন নেতাকর্মী অংশগ্রহন করেন।
এ ব্যাপারে আলহাজ্ব নাজির মিয়া বলেন বর্তমানে করোনার প্রকোপে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছেনা সময়মত ঘরে ধান তুলতে না পারলে কৃষকদের অনেক ক্ষতি হবে এবং দেশে খাদ্যশস্যের অভাব দেখা দেবে, কৃষক বাচঁলে দেশ বাচঁবে। তাই আমি নেতা-কর্মীদের সাথে নিয়ে আমার এলাকার কৃষকদের ধান কাটায় অংশগ্রহন করেছি ।
এবং প্রত্যেকেকই যার যার এলাকার কৃষকদের পাশে দাড়াবার আহ্বান জানান তিনি।
0 মন্তব্যসমূহ