বিজয়নগরে ১০ টাকা কেজির ১৪ বস্তা চাল আটক


ব্রাহ্মবাড়িয়ার বিজয়নগরে সরকারি ভাবে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি ধরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল অন্য জায়গা নিয়ে যাওয়ার পথে ১৪ বস্তা চাল রাস্তার মধ্যে আটক করা হয়েছে।

( ১২ এপ্রিল) সকাল ১১টার সময়  উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় রাস্তার মধ্যে এ চাল গুলো আটক করা হয়।

জানা যায়, উপজেলার বিষ্ণুপুর রানোর বাজারের ডিলার মো: শাহিন মিয়ার গোডাউন থেকে  টমটম গাড়ি দিয়ে নেয়ার পথে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়দের হাতে ১৪ বস্তা চালসহ  আটক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে , টমটম দিয়ে চাল গুলো নেয়ার পথে স্থানীয়রা আটক করেন। এসময় স্থানীদের খবর পেয়ে এলাকার  ইউপি সদস্য আক্তার মিয়া, হোমায়ন মিয়া  ও শিল্পী তাবরিজ সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়।

তাবরিজ সরকার বলেন,  আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটম চাকলকে জিজ্ঞাসা করলে তারা বলেন, ডিলার শাহিন মিয়া এ চাউল বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যানে নিকট রেখে আসতে পাঠিয়েছেন। পরে আমরা উপজেলা প্রশাসনকে অবগত করলে প্রশাসনের লোকজন এসে চালগুলো উপজেলায় নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহের নিগার  বলেন, আমি খবর  পেয়ে লোক পাঠিয়েছি। চাল গুলো উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে এবং  চাল চোরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ