বিজয়নগরে প্রশাসনের উদ্যোগে ছিটানো হচ্ছে জীবানুনাশক স্প্রে


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছিটানো হচ্ছে জীবানুনাশক স্প্রে ।
আজ বুধবার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে দিনব্যাপী  চান্দুরা, হরষপুর, আওলিয়াবাজারের  হাট বাজারে জীবানুনাশক ছিটানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফিরোজ,  উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ কামরুল ইসলাম, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন, আজ ৩টি ইউনিয়নে ফায়ার সার্ভিসের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে, পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ