বিজয়নগরে চিকিৎসক স্বাস্থ্যকর্মী এম্বুলেন্সের ড্রাইবারসহ ৭ জনের করোনা পজেটিভ



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাক্তার, অ্যাম্বুলেন্স ড্রাইভার সহ মোট ৭ জন করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাাফুল আলম জানান, ২ জন ডাক্তারসহ একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন স্যানিটারি কর্মকতা ও একজন টিএস করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

এছাড়াও ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা উপজেলার সাতর্বগ এলাকার একজন ও ঢাকার একজনসহ মোট ৭ জনের করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ