বিজয়নগরে ছাত্রলীগের পুষ্টিকর খাবার বিতরণ



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এমদাদ সাগরের উদ্যোগে পুষ্টিকর ফল বিতরণ করা হয়েছে । চলমান করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পরা পরিবারের শিশুদের পুষ্টির ঘাটতি মেটাতে এ উদ্যোগ নেয়া হয়।

আজ সকাল ১১টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের গুচ্ছ গ্রামের ৪০টি পরিবারের শিশুদের মাঝে ডিম, কলা, আনারস, তরমুজ বিতরণ করে ছাত্রলীগ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন  রিয়াদ আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা কাজী আশিক, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান, ছাত্রলীগ নেতা মনির প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ