ব্রাাহ্মণাড়িয়া বিজয়নগরে ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্রদ্রব্য বিতরণ করেছে ইসলামপুর প্রবাসী কল্যান সমবায় সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে চলমান করোনার প্রকোপে অসহায় হয়ে যাওয়া মানুষদের মাঝে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, ইসলামপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ(ওসি) আ স ম আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য কাজী হারিছুর রহমান, কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমরান খান, উপাধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, প্রেসক্লাব বিজয়নগরের সাধারন সম্পাদক জিয়াদুল হক বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সাকির মিয়া, কাজী হাফিজ উদ্দিন, তরিকুল ইসলাম, মোঃ জুয়েল ভ’ইয়া, মোঃ উজ্জল মিয়া, জাবেদ মিয়া, আশিক মিয়া, মনির মিয়া প্রমূখ।
0 মন্তব্যসমূহ