ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কর্মহীন হয়ে যাওয়া ৩০০টি পরিবারের বাড়ীতে খাদ্যসামগ্রী পৌছে দিলেন প্রবাসী কল্যান সংস্থার সদস্যরা।
খাদ্যদ্রব্যের মাঝে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, আলু মুড়ি, সাবান।
আজ সকাল ১০টায় ইউসুফ ভ’ইয়ার উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণকালে হামদু ভ’ইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান ভ’ইয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান সংস্থার সদস্যরা ও এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।
এ সময় করোনার প্রাদুর্ভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ী বাড়ী খাবার পৌছে দেয়ার বিকল্প নেই।

0 মন্তব্যসমূহ