চেয়ারে বসিয়ে জাতির বীর সন্তানদের খাদ্যসামগ্রী দিলেন ইউএনও



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার।

মঙ্গলবার (২১এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা চত্ত্বরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ৪১ জন মুক্তিযোদ্ধার সম্মানার্থে চেয়ারে বসিয়ে  এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাজের্ন্ট (অবঃ) মোঃ তারা মিয়া প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন শুধু সরকারিভাবে সহায়তা নয় প্রয়োজনে আমার ব্যক্তিগত তহবিল থেকে হলেও জাতির বীর সন্তানদের পাশে থাকব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ