ঈদের পরপরই এসএসসির ফলপ্রকাশ হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে করোনার প্রাদুর্ভাবে এবার গতানুগতিক প্রক্রিয়ায় ফল প্রকাশিত হবে না। শিক্ষার্থীদের স্ব স্ব স্কুলে গিয়ে ফল প্রকাশের সুযোগ নেই।
প্রতিবছর বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এরপর মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন। এর কোনোকিছুই এবার হবে না। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের চেষ্টা চলছে বলে জানা যায়।
অন্যান্য বারের মতো এবারও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা আগেভাগেই প্রি-রেজিস্ট্রেশন করলেও ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা মোবাইলেও পৌঁছে যাবে।

0 মন্তব্যসমূহ