ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্রীপুর ভূইয়া গোষ্টির উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় শ্রীপুর আল আমিন ভূইয়ার বাড়ির সংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূতর্ মন্ত্রণালয়ের সাবেক সচিব গোলাম রাব্বানী ভূইয়া, আবু সাঈদ ভূইয়া, মোহাম্মদ আলী ভূইয়া, আনিছুর রহমান আম্বর আলী ভূইয়া, , হুমায়ূন কবির ভূইয়া, আমির হুসেন ভূইয়া, হারুন ভূইয়া, আদেল মোহাম্মদ জাহাঙ্গীর ভূইয়া, আল আমিন ভূইয়া, গোলাপ ভূইয়া, সুন্দর আলী ভূইয়া, ফুলু ভূইয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ