বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির মিষ্টি ও ফল বিতরণ



বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির পক্ষ থেকে ঈদ উপহার  মিষ্টি ও ফল বিতরণ করেছে বিজয়নগর ওয়ার্কার্স পার্টি।

সোমবার সকাল ১১টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হাসপাতালে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে অবস্থানরত ৫৫ জনের মধ্যে এ ঈদ উপহার পৌছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা সঞ্জয় রায় পোদ্দার, শ্রমিক নেতা সাহিন শাহ, অপূর্ব দেব, কাউসার আলম।

নেতৃবৃন্দরা হোমকোয়ারেন্টেইনে অবস্থানরতদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে করোনাভাইরাসকে মোকাবেলা করার আহ্বান জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ