প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঈদ উপহার দেয়া হবে ৭৫ হাজার পরিবারকে।
ইতোমধ্যে ২৫ হাজারেরও বেশি পরিবারের কাছে উপহারের টাকা পৌঁছেছে। তবে এই উপহারের তালিকা তৈরিতে বিষ্ণুপুর ইউপি চেয়ারমরম্যান জামাল উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে।
জেলা প্রশাসন অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি লিখলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
0 মন্তব্যসমূহ