আনোয়ার খান মডার্ণ হাসপাতালে করোনা ইউনিট চালু হচ্ছে বৃহস্পতিবার


করোনাভাইরাস (COVID-19) আক্রান্তদের চিকিৎসার জন্য ধানমণ্ডিস্থ আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ নতুন ও স্বয়সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে ২০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট।

আগামী ৭ মে বৃহস্পতিবার বেলা ১১টায় এ ইউনিট উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস, প্রধান পৃষ্ঠপোষক ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ